ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
  1. সর্বশেষ

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ

Link Copied!

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকার একটি বড় প্রকল্পের ডিপিপি ইতোমধ্যে প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে সরকার দলীয় এমপি হারুন-অর-রশিদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রস্তাবিত প্রকল্পটি ২০২৬ সাল থেকে ২০৩৩ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এদিকে সরকার দলীয় আরেক এমপি শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী জানান, সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় আগামী জুন ২০২৬ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় মিলিয়ে মোট ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির মাধ্যমে আরও ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার করা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে জুন পর্যন্ত ৩৫৩ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে গত ৩১ মার্চ পর্যন্ত ১২৩ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। এতে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি দাঁড়িয়েছে প্রায় ৩৫ শতাংশ।

মন্ত্রী আরও জানান, আগামী ১৮০ দিনের মধ্যে ২৯২ কিলোমিটার বাঁধ নির্মাণ, ৩১৬ কিলোমিটার নদ-নদীর ড্রেজিং ও ডুবোচর অপসারণ, ৮০০টি পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ এবং ২৫০ কিলোমিটার নদীতীর প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest

বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো

realme Tops Smartphone Sales on Daraz and Pickaboo

স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

মায়ের কাজের চাপে পুষ্টিহীনতায় শিশু: গবেষণা

করোনা নিয়ে গোপন তথ্য প্রকাশ করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে ইউএন উইমেনের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ

দুপুরের মধ্যে ৯ জেলার ওপর ঝড়ো হাওয়ার সতর্কতা

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

তরুণীদের জন্য টাইপ-২ ডায়াবেটিস এখন মরণফাঁদ