ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজির কাতল, বিক্রি ৪৮ হাজার টাকায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ এপ্রিল ২০২৬, ২:১৯ বিকাল

Link Copied!

রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতল মাছ ধরা পড়েছে। পরে মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে দৌলতদিয়ার ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে জেলে সুব্রত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সুব্রত হালদার তার সহযোগীদের নিয়ে পদ্মা নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর জালে বড় ধরনের ধাক্কা লাগে। পরে জাল তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

পরে মাছটি দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে আনা হলে ওজন করে দেখা যায় এর ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম।

সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা বেশি থাকায় তিনি বেশি দামে মাছটি কিনে ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে প্রতি কেজি ১ হাজার ৯০০ টাকা দরে ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেন। পরে বিশেষ ব্যবস্থায় মাছটি ক্রেতার ঠিকানায় পাঠানো হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার