ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পদ্মায় ধরা পড়ল ২২ কেজির বিরল ঢাই মাছ, বিক্রি হলো লাখ টাকায়

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ সকাল

Link Copied!

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বড় ঢাই মাছ। বিশাল এই মাছটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৪ হাজার টাকায়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলে জীবন হালদার মাছটি দৌলতদিয়া বাজারের আনু খাঁর আড়তে নিয়ে এলে এ নিলাম অনুষ্ঠিত হয়।

জানা যায়, ভোরে জীবন হালদার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে গেলে চরকর্নেশনা কলাবাগান এলাকায় জালে আটকা পড়ে ঢাই মাছটি। পরে মাছটি বাজারে নিয়ে আসেন জেলের ছেলে। নিলামে মাছটি প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে মোট ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

নিলামে মাছটি কিনে শাজাহান শেখ জানান, ঢাই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর ব্যাপক চাহিদা রয়েছে। মাছটি বিক্রির জন্য ইতিমধ্যে যোগাযোগ শুরু হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এ ধরনের বড় ঢাই মাছ ধরা খুবই বিরল ঘটনা। সাধারণত এত বড় আকারের ঢাই মাছ পাওয়া যায় না। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বড় মাছ ধরা পড়ায় জেলেরা লাভবান হয়েছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা