ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নোয়াখালীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ ডিসেম্বর ২০২৩, ৩:০৬ বিকাল

Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক ছেলে।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দেবনাথ এর ছেলে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। এ ঘটনায় লিটনের আরেক ছেলে প্রতাপ দেবনাথ (১৫) গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দাস তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোট কেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালীগামী জননী বাস তাদের চাপা দেয়। এসময় অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পল্লী চিকিৎসক লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২