ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নেপালের বন্যায় নিহত ৭ জনের লাশ ভেসে গেল ভারতের নদীতে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ সকাল

Link Copied!

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে সাতজনের মরদেহ পাহাড়ি ঢলের স্রোতে ভেসে ভারতের নদীতে গিয়ে পড়েছে। ভারতের উত্তর প্রদেশের সীমান্তবর্তী দুই জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটির কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও স্ট্রেইট টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বন্যাকবলিত চিতওয়ান অঞ্চলের সীমান্তবর্তী ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগরওয়াল জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) চারটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নেপালের আকস্মিক বন্যার পানির প্রবল স্রোতে মরদেহগুলো ভেসে ভারতে এসেছে।

এ ছাড়া সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলা থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ।

এদিকে, নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

উপায়ের ‘স্বপ্নের ওমরাহ’ ক্যাম্পেইনে পুরস্কার পেলেন ৩ ডিস্ট্রিবিউশন পার্টনার

সাতক্ষীরায় ৭৫ শতাংশ জলবায়ু বাস্তুচ্যুত পরিবার তীব্র খাদ্য সংকটে

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

হাসপাতাল নেই ৬০ গ্রামে, অসুস্থ হলে আট ঘণ্টার নদীপথ পাড়ি

চাঁদপুরে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৬ যানবাহনকে জরিমানা

ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে দিনের তাপমাত্রা

বাংলাদেশে জীববৈচিত্র্য ও জলবায়ু রক্ষায় ১২ সংস্থার সঙ্গে ইউএনডিপির চুক্তি

সড়ক দুর্ঘটনার আচরণগত ঝুঁকি নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে মতবিনিময় সভা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক

vivo V80: Arriving in a New Colour with a New Design

ক্রোনস ও আলসারেটিভ কোলাইটিস: দুই রোগের পার্থক্য, লক্ষণ ও চিকিৎসা