ঢাকাবুধবার , ২৪ জুন ২০২৬
  1. সর্বশেষ

নাটোরে কৃষি প্রণোদনা পাচ্ছেন হাজার কৃষক

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ সকাল

Link Copied!

নাটোর গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং মাষকলাই ডাল চাষে নাটোরের মোট এক হাজার কৃষককে প্রণোদনা প্রদান করছে সরকার। প্রণোদনা খাতে কৃষি বিভাগ ব্যয় করছে মোট ২১ লক্ষ ৭৭ হাজার টাকা।

কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, জেলার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তাদের এক বিঘা করে জমি চাষে পাঁচ কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি করে ডিএপি এবং পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। জেলার সাতটি উপজেলা পর্যায়ে ইতোমধ্যে প্রণোদনার উপকরণ বিতরণ কাজ সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, জেলার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে তাদের এক বিঘা করে জমি চাষে এক কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং আনুষঙ্গিক উপকরণ প্রদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে কৃষি বিভাগ জেলার অনুকূলে ১৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে। উপকরণ সংগ্রহ সাপেক্ষে দ্রুত কৃষক পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ জানান, মাষকলাই ডালের প্রণোদনা সুবিধা প্রদানের ফলে জেলায় ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের মাধ্যমে শীতের প্রাক্কালে বাজারে পেঁয়াজের সংকট দূর হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২