ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নভেম্বরে সড়কে ঝরলো ৪৭৫ প্রাণ

প্রতিবেদক
Ibrahim Khalil
৫ ডিসেম্বর ২০২৩, ৫:৫৭ বিকাল

Link Copied!

সড়ক দুর্ঘটনায় প্রাণহানি থামছেই না। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ। সদ্য শেষ হওয়া নভেম্বর মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০৫ জন। নভেম্বরে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৬০৩টি দুর্ঘটনায় ৫০৩ জন নিহত এবং ৬৩০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে সারাদেশে ৫৬৬টি সড়ক দুর্ঘটনায় ৪৭৫ জন নিহত, ৬০৫ জন আহত হয়েছেন। একই সময়ে রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নৌপথে ৬টি দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং একজন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, এসময়ে ১৪৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৩ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন। নভেম্বরে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮৩টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ১৩৮ জন আহত হয়েছে। সিলেট বিভাগে সবচেয়ে কম ২২টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২১ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৩ জন চালক, ৫৪ জন পথচারী, ২০ জন পরিবহন শ্রমিক, ৬৭ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৬৪ জন নারী, ৪৪ জন শিশু, ২ জন সাংবাদিক, ২ জন চিকিৎসক, ১ জন আইনজীবী, ২ জন প্রকোশলী, ১ জন মুক্তিযোদ্ধা এবং ১২ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য, ২ জন চিকিৎসক, ২ জন সাংবাদিক, ১ জন আইনজীবী, ১ জন মুক্তিযোদ্ধা, ২ জন প্রকোশলী, ১০৬ জন বিভিন্ন পরিবহনের চালক, ৪৫ জন পথচারী, ৫১ জন নারী, ৩২ জন শিশু, ৩৬ জন শিক্ষার্থী, ১৩ জন পরিবহন শ্রমিক, ৩ জন শিক্ষক ও ৭ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৮২৭টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২০ দশমিক ৭৯ শতাংশ মোটরসাইকেল, ২৭ দশমিক ৪৪ শতাংশ ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি, ৩৪ দশমিক ৬২ শতাংশ বাস, ১০ দশমিক ৫১ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬ দশমিক ৫২ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৫ দশমিক ৫৬ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৫ দশমিক ৩২ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

REDMI 17 Set to Debut with a Massive 7,500mAh Battery and Up to 2.32 Days of Battery Life

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গভীর নিম্নচাপে উত্তাল সাগর, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Infinix Promises Six Years of Peak Performance for Long-Term Durability

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে