ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

নড়াইলে ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৪, ১২:২৩ বিকাল

Link Copied!

নড়াইলে, চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় মোট ২৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদকৃত জমি থেকে ৩লাখ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে এ তথ্য জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে কর্মরত উপ- সহকারী কৃষি কর্মকর্তা নীপু মজুমদার ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলায় সবচেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এ উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১২ হাজার ১৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এছাড়া সদর উপজেলায় ৬ হাজার ৮৬৫ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদকৃত পাটের মধ্যে রয়েছে- দেশী,তোষা-৮ ও জিআরও-৫২৪ জাতের পাট।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আশেক পারভেজ বলেন, এ জেলা পাট চাষের জন্য উর্বর ক্ষেত্র।অন্যান্য বছরের ন্যায় এবারও পাটের আবাদ ভালো হয়েছে।সোনালী আঁশ খ্যাত পাটের চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।পাট ছাড়াও পাটের কাঠি বিক্রি করে লাভবান হয়ে থাকেন চাষীরা। পাট কেটে পচানো শেষে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি বছর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access