ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নওগাঁ জেলায় মাঠে মাঠে চলছে আমন রোপণের উৎসব

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ অগাস্ট ২০২৪, ৪:০৯ বিকাল

Link Copied!

উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগাঁয় মাঠে মাঠে চলছে প্রধান ফসল আমন ধান রোপণের উৎসব। কৃষকরা তাঁদের জমিতে আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। জেলা জুড়ে মাঠে মাঠে আধুনিক প্রযুক্তি কলের লাঙ্গল দিয়ে জমিতে চাষ দেয়ার দৃশ্য। খন্ড খন্ড জমিতে সারিবদ্ধভাবে শ্রমিকের চারা রোপনের শৈল্পিক চিত্র আবহমান গ্রাম বাংলার চিরায়ত রুপ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়েছেন, চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। এর মধ্যে হাইব্রীড জাতের ৯৭৫ হেক্টর, উন্নত ফলনশীল উফশী জাতের ১ লাখ ৭৬ হাজার ৪৪০ হেক্টর এবং স্থানীয় জাতের ১৮ হাজার ৮৮৫ হেক্টর।

মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধপানের চারা রোপণ সম্পন্ন হয়েছে যা মোট লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ। আমন ধানের চারা রোপণের শেষ তারিখ আগামী ১৫ সেপ্টেম্বর। কৃষি বিভাগের প্রত্যাশা চলতি মৌসুমে আমন ধানের উৎপাদনের পরিমাণ ধার্যকৃত লক্ষ্যমাত্রা অতিক্রম করবে।

কৃষি বিভাগের সূত্র মোতাবেক জেলায় উপজেলা ভিত্তিক আমন ধান চাষের পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১০ হাজার ৫৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৯ হাজার ৬৮৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৬ হাজার ২৭৫ হেক্টর, বদলগাছি উপজেলায় ১৪ হাজার ৪৮৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৬৭০ হেক্টর, পতœীতলা উপজেলায় ২৩ হাজার ৬২০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২১ হাজার হেত্টর, সাপাহার উপজেলায় ৯ হাজার ৮৭৫ হেক্টর, পোরশা উপজেলায় ১৫ হাজার ৪০৫ হেক্টর, মান্দা উপজেলায় ১৬ হাজার হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৬৯৫ হেক্টর।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?