ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ধানে তাপ্রবাহের (হিটওয়েভ) এর আগাম সতর্কবার্তা

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ এপ্রিল ২০২৫, ৮:০৯ সকাল

Link Copied!

বিএমডি’র আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ দিন (২-৬ তারিখ এপ্রিল ২০২৫) সারাদেশের বেশিরভাগ এলাকায় বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর এবং খুলনা জেলার বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বিরাজ করতে পারে। এমন পরিস্থিতিতে জমিতে কৃষকের ধান রক্ষায় আগাম সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

এই সময়ে কৃষক ভাইয়েরা মাঠে খুব সাবধানে কাজ করবেন। যদি পারেন ছাতা ব্যবহার করবেন। দীর্ঘ সময় মাঠে কাজ না করে ছায়াযুক্ত স্থানে রেস্ট নিয়ে কাজ করবেন।

বুধবার (০২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) থেকে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, এখন ধান গাছের বৃদ্ধির পর্যায় কাইচ থোড় থেকে শক্ত দানা অবস্থায় রয়েছে। ফলে তাপপ্রবাহ থেকে ধান, ফসল রক্ষার জন্য জমিতে সর্বদা ৫ থেকে ৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এ সময় জমিতে যেন পানির ঘাটতি না হয়। এই অবস্থায় শিষ ব্লাস্ট রোগের আক্রমণ হতে পারে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই প্রিভেনটিভ হিসেবে বিকেল বেলা ট্রুপার ৮ গ্রাম/১০ লিটার পানি অথবা নেটিভো ৬ গ্রাম/১০ লিটার পানি ৫ শতাংশ জমিতে ৫ দিন ব্যবধানে দুবার স্প্রে করতে হবে।

ব্রির তথ্য অনুসারে, তীব্র তাপপ্রবাহের কারণে বেশি ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে টাঙ্গাইল, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ ও যশোর।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা