ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশে বন্ধ থাকা পাটখাতে বিনিয়োগের জন্য পাকিস্তানী ব্যবসায়িদের প্রতি আহ্বান পাট উপদেষ্টার

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৯ সকাল

Link Copied!

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন দেশের বন্ধ থাকা রাষ্ট্রায়াত্ত বস্ত্র ও পাটকলগুলোতে বিনিয়োগ করতে পাকিস্তানের ব্যবসায়িদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে এ কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, পাকিস্তানী বিনিয়োগকারীরা বাংলাদেশের বস্ত্র ও পাটকলসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারে।

আহমদ মারুফ বিনিয়োগ বিষয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশের পাট থেকে তৈরি ‘সোনালী ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।

আসন্ন অক্টোবরে পাকিস্তানের টেক্সটাইল এক্সপোতে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আগাম আমন্ত্রণ জানান তিনি।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং বহুমুখী পাটজাত পণ্য পাকিস্তানে আমদানি করার জন্য পাকিস্তানী ব্যবসায়িদের প্রতি দৃষ্টি আকর্ষণের অনুরোধ জানান।

মন্ত্রণালয়ের জেডিপিসির প্রদর্শনী সেন্টারে ২ শতাধিক বৈচিত্রপূর্ণ পাটজাত পণ্য আমদানিতে পাকিস্তানি ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ পাকিস্তান-বাংলাদেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন ব্যবস্থা চালু করার প্রস্তাব করে বলেন, এতে দুই দেশের আর্থ-সামাজিক সম্পর্ক এগিয়ে যাবে। সেলক্ষ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন এবং পাকিস্তান শিপিং করপোরেশন যৌথভাবে কাজ করতে পারে।

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সরাসরি শিপিংয়ের বিষয়টি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে বিনিয়োগ, যোগাযোগ ও উভয় দেশের মধ্যে সৌহার্দ বাড়াতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক