ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ

দেশে পেঁয়াজের বাজার ফের অস্থির, দাম কেজিতে ৭০ টাকা

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ অগাস্ট ২০২৫, ৩:৫৪ বিকাল

Link Copied!

দেশে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানি শুরু হলেও বাংলাদেশি আমদানিকারকদের ইমপোর্ট পারমিট (আইপি) হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সাতক্ষীরার ভোমরা বন্দরে পেঁয়াজ আসা বন্ধ হয়ে গেছে। এর ফলে বাজারে কেজিপ্রতি দাম ৬৫–৭০ টাকায় পৌঁছে ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমস সূত্রে জানা যায়, সর্বশেষ ২৭ মার্চ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। এ সময় অতিবৃষ্টিতে স্থানীয় ফসলের ক্ষতি হওয়ায় বাজারে পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম বেড়ে যায়। একপর্যায়ে সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে ৮০ টাকায় পৌঁছে যায়।

পরিস্থিতি মোকাবিলায় সরকার ১৭ আগস্ট থেকে আমদানি অনুমোদন দিলে ভোমরা বন্দরে পেঁয়াজ আমদানি শুরু হয়। ওইদিন ৭টি ট্রাকে ২০২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলে ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং বাজারে কিছুটা প্রভাব পড়ে।

তবে খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, ভোমরায় ৪৫–৫০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ স্থানীয় বাজারে না গিয়ে অধিক লাভের জন্য সরাসরি রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় চলে যাচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের এখনও ২০–৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, “আইপি বন্ধ হয়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ। বাজারে ঘাটতি তৈরি হচ্ছে এবং দাম বাড়ছে। দ্রুত আইপি অনুমোদন না দিলে সমস্যা আরও বাড়বে।”

কাস্টমস সূত্রে জানা যায়, গত পাঁচ দিনে ভোমরা বন্দরে ভারত থেকে ১২৬ ট্রাকে মোট ৩ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা