ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৭ বিকাল

Link Copied!

সারা দেশে আবারও তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে এই সতর্কবার্তা জারি করা হয়। অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, আগামী তিন দিন এমন পরিস্থতি অব্যাহত থাকতে পারে।

এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে সতর্কবার্তায়।

এর আগে গত ১৯ এপ্রিল তিন দিনের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করে অধিদফতর। পরে ২২ এপ্রিল সেই সতর্কবার্তার মেয়াদ আরও ৭২ ঘণ্টার জন্য বাড়ানো হয়। আজ টানা তৃতীয় দফয় আরও ৭২ ঘণ্টার সতর্কতা জারি করা হলো।

এদিকে সারা দেশে তীব্র তাপপ্রবাহে বেহাল দশা সাধারণ মানুষের। ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি বা এরও বেশি তাপমাত্রায় ডায়রিয়া, হিট স্ট্রোকসহ নানা রকম অসুস্থতা বাড়ছে। অনেক জায়গায় হিট স্ট্রোকের ফলে মৃত্যুর তথ্যও পাওয়া যাচ্ছে। খুব দ্রুত এ অবস্থা থেকে মুক্তি নাও মিলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতর। এমন অবস্থায় সুস্থ থাকতে স্বাস্থ্য অধিদফতর ৮টি নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনও বিকল্প নেই। হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেওয়া ও শ্রমজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ