ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  • অন্যান্য

দেশের ৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৮, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ । ১৫ জন

আজ দেশের আটটি বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে বৃষ্টির প্রভাবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর বলছে, এ ধরনের আবহাওয়া সাময়িক এবং পরিস্থিতির পরিবর্তন হলে পরবর্তী পূর্বাভাস জানানো হবে।