ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

প্রতিবেদক
Ibrahim Khalil
১১ জানুয়ারী ২০২৪, ১২:১৪ বিকাল

Link Copied!

দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবারও নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে বৃহস্পতিবার কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েক দিন যাবৎ প্রতিদিনই নওগাঁর তাপমাত্রা কমছে। ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। তবে এই তাপমাত্রা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।

এদিকে সন্ধ্যার পর থেকে পরের দিন দুপুর পর্যন্ত থাকা ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও বিকাল থেকে উত্তরের বয়ে আনা হিমেল হাওয়া সেই তীব্রতাকে আরও বাড়িয়ে দিচ্ছে কয়েক গুণ। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা। মানুষের পাশাপাশি গবাদিপশুরাও শীতে কাবু হয়ে পড়েছে। তাদের শীতের গরম কাপড় পরিয়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে রাস্তায় বিভিন্ন যানবাহন আলো জ্বালিয়ে চলাচল করছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে