ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  • অন্যান্য

দেশের তিন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ । ৪৯ জন

দেশের তিন জেলা—চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এর ওপর দিয়ে বজ্রবৃষ্টিসহ সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। এতে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।