ঢাকামঙ্গলবার , ৪ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

১০ মার্চের আগে বাড়তে পারে চালের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৬, ১২:৩৫ বিকাল

Link Copied!

সরকারি নির্ধারিত চাল আমদানির সময়সীমা শেষের কাছাকাছি আসায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানির পরিমাণ বৃদ্ধি পেলেও দাম কেজিতে ২-৩ টাকা পর্যন্ত বেড়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে চাল কিনতে আসা পাইকারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

হিলি স্থলবন্দর ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে বন্দরে আমদানীকৃত চিকন জাতের শম্পা কাটারি চাল কেজিপ্রতি ৬২-৬৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৬৫-৬৬ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে স্বর্ণা জাতের মোটা চালের দাম ৪৪ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা হয়েছে। এসময় বন্দরে দৈনিক সরবরাহও আগের তুলনায় বেড়েছে; যেখানে আগে ৪০-৫০ ট্রাক চাল আসত, এখন তা ৭০-১০০ ট্রাকে পৌঁছাচ্ছে।

হিলি বন্দরে চাল কিনতে আসা পাইকার অনুপ বসাক বলেন, “চাল আমদানি চলমান থাকায় দাম আগে নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ১০ মার্চের পর আমদানির সময়সীমা শেষ হয়ে গেলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। দাম বাড়ায় মোকামগুলোতে চাহিদা কমে গেছে।”

আমদানিকারক মোস্তাফিজুর রহমান জানান, “সরকার গত ১৮ জানুয়ারি বাজারে স্থিতিশীলতা রাখার জন্য আমদানির অনুমতি দিয়েছে। তবে ১০ মার্চের পর ভারত থেকে চাল আসা বন্ধ হয়ে গেলে কেজি প্রতি ৩-৪ টাকা পর্যন্ত দাম বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।”

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, “চাল আমদানি ১০ মার্চ পর্যন্ত চলবে। মেয়াদ বাড়ানো হলে আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়। বাজার নিয়ন্ত্রণে সরকার মোট ২৩২ জন আমদানিকারককে দুই লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

৫ আগস্ট বান্দরবানের ৪ পর্যটনকেন্দ্রে ফ্রি প্রবেশ

তীব্র গরমে ইংল্যান্ডে দুই মাসে প্রায় তিন হাজার মৃত্যু

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নদীই এশিয়ার খাদ্য ব্যবস্থার রূপান্তরের চাবিকাঠি: এডিবি

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

realme Bringing Next C-Series Smartphone to Provide All-Day Power

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

Australia provides another $25.25 million in aid for Rohingya

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার আরও ২৫.২৫ মিলিয়ন ডলার সহায়তা

দেশজুড়ে আরও কয়েকদিন বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাস

দেশ-বিদেশে চাহিদা বাড়ায় পাট চাষে ফিরছে কৃষকের আস্থা

মোবাইল ছেড়ে মাঠে, কৃষি শিখছে টাঙ্গাইলের কলেজ শিক্ষার্থীরা

এক মাস দুই দিনে দেশে এলো ৩.১৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স