ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

চাঁদপুরে সরকারি নিষেধ অমান্য করে প্রকাশ্যে জাটকা ইলিশ বিক্রি

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মার্চ ২০২৬, ২:৩১ বিকাল

Link Copied!

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভিয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাটকা ইলিশের অবৈধ বিক্রি চলছে। মার্চ-এপ্রিল মাস জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু সদর উপজেলার হানারচর ইউনিয়নের আখনের হাটে রবিবার (৯ মার্চ) সকালেই প্রকাশ্যে জাটকা বিক্রি হতে দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলেন এবং ভোর থেকেই জাটকা ইলিশ হাটে আনা হয়। ক্রেতারা আগ্রহের সঙ্গে এগুলো কিনছেন। স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন, “নির্দিষ্ট ব্যবসায়ীরা হাঁকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন। প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।”

হরিণা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বোরহান জানান, আখনের হাট আমাদের ফাঁড়ির বাইরে, তবে মৎস্য অফিসকে বিষয়টি জানিয়েছে। দ্রুত অভিযান চালানোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা প্রশাসনের কাছে নিয়মিত অভিযান জোরদার করার আহ্বান জানাচ্ছেন, যাতে জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত না হয় এবং ভবিষ্যতে ইলিশ উৎপাদন হুমকির মুখে না পড়ে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার