ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

দেশীয় পশুতেই কোরবানির চাহিদা মেটানো সম্ভব: প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ জুন ২০২৫, ৬:৫৫ বিকাল

Link Copied!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পশু মজুদ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কোরবানির জন্য পার্শ্ববর্তী দেশের গরুর প্রয়োজন নেই। সীমান্তপথে যেন অবৈধভাবে বিদেশি গরু দেশে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারিতে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে স্থাপিত পশুরহাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, সারাদেশের হাটগুলোতে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে আছেন। গরুকে ক্ষতিকর উপায়ে মোটাতাজা করতে নিরুৎসাহিত করা হচ্ছে। রাজধানীর পশুর হাটগুলোর সার্বিক ব্যবস্থাপনা প্রসংশাযোগ্য বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

এর আগে সকালে খামারবাড়ির কেআইবি মিলনায়তনে ‘ভেটেরিনারি মেডিকেল টিম কর্তৃক চিকিৎসা ও মনিটরিং বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোরবানি শুধু পশু জবাই নয়, বরং এর পেছনে রয়েছে হযরত ইব্রাহিম (আঃ)-এর ত্যাগের মহিমা। সে চেতনা যেন আমরা না ভুলি।”

আলোচনা সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডা. মো. জসিম উদ্দিন, ডা. মো. বয়জার রহমান, ডা. এ.বি.এম. খালেদুজ্জামান, মো. শাহজামান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ইন্টার্ন, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সময় উপদেষ্টা পশুর হাটে স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনস্বার্থে ভেটেরিনারি টিমের কার্যক্রম আরও জোরদার করতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?