ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

দুই মোটরসাইকেল আরোহীকে পিষে মারল বাস

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুন ২০২৪, ২:৩৫ বিকাল

Link Copied!

পিরোজপুরের নেছারাবাদে শুভেচ্ছা নামের এক বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (৯ জুন) সকালে নেছারাবাদ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. সাকিল (২৬), মো. সাইফুল (৩৭)। সাকিল ওই গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে। এছাড়া সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিল ও সাইফুল মোটরসাইকেলে করে বরিশাল যাচ্ছিলেন। কিন্তু তারা কুনিয়ারি বেইলি ব্রিজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে মোটরসাইকেলসহ তাদের পিষে দেয়। পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী মো. বাদশা মিয়া বলেন, মোটরসাইকেলটি বাস দেখে ধীর গতিতে চালিয়ে ব্রিজের উপর উঠে। এসময় সামনে থেকে বাসটি দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। স্থানীয়রা মিলে হাত ইশারা দিয়ে ড্রাইভারকে থামতে বললেও ড্রাইভার তাদের পিষে ব্রিজের ঢাল থেকে অনেকদূর নিয়ে যায়। তড়িঘড়ি করে সবাই মিলে আহতদের উদ্ধার করে নেছারাবাদ হাসপাতালে পাঠিয়েছি।

নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো. পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ঘাতক বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সিরিয়ায় প্রথম জাতীয় ল্যান্ডমাইন ম্যাপ উন্মোচনের উদ্যোগ

DMP-GRSP organized Capacity building workshop on Road Crash Investigation

রোড ক্র্যাশ তদন্তে ডিএমপির ১০ সদস্যের দক্ষ দল গঠনের উদ্যোগ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না হলে রোগ ঠেকানো কঠিন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু

রমজানের আগে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ডিম-মুরগির দাম

পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষায় বিআরটিএ-সিআইপিআরবির ক্যাম্প

নভেম্বরে ডেঙ্গুর ঝুঁকি নিয়ে সতর্কতা, উদ্বেগ আক্রান্ত ও মৃত্যু নিয়ে