ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জানুয়ারী ২০২৪, ১১:১৬ সকাল

Link Copied!

দেশের সর্ব উত্তরের জেলা দিনাজপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তর দিক থেকে বয়ে আসা হিম শীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে দিন দিন ওঠা-নামা করছে তাপমাত্রা। আর তাপমাত্রা ওঠা-নামার কারণে বাড়ছে শীতের তীব্রতা। ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।

দিনাজপুর আবহওয়া অফিসের তথ্য মতে সোমবার (১৫জানুয়ারি) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। চলতি বছরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে।

এদিকে বিগত বছরের তুলনায় এ বছর দিনাজপুরসহ উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের দাপট। সন্ধ্যার পর থেকে এ জেলার ওপর দিয়ে হিম শীতল বাতাস বয়ে যায়। চারপাশ ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ে। মধ্যরাত থেকে সকাল ১০টা পর্যন্ত শিশির ঝড়ে। ফলে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। বেশিরভাগ দিনই দেখা মিলছে না সূর্যের। কাজ করতে না পারায় চরম বিপাকে পড়ছে জেলার নিম্ন আয়ের মানুষেরা।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সোমবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। আকাশের উপরি ভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হলো মিরপুরের তিন মেট্রোরেল স্টেশন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়