ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল কনফারেন্স অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২০ অক্টোবর ২০২৩, ১০:৫৩ বিকাল

Link Copied!

রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল কনফারেন্স এবং ট্রেন্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশের ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স ( বিএফডিএস)-এর আয়োজনে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে প্রায় সহস্রধিক দন্তচিকিৎসক অংশ নেওয়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বখ্যাত এন্ডোডন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল বিশ্ববিদ্যালয়ের ডা: অংগার্ট পুট্টিপিসিৎ চেৎ ও জাপানের ডা: কাজুহিতো নাসু সহ প্রমুখ।

এছাড়াও অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা: আনোয়ার সাদাত, ডা: সাইদ হারুন, ডা: নিতিশ কৃষ্ণ দাস সহ অনেক বাংলাদেশি চিকিৎসারা অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিএফডিএস এর মহাসচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ বলেন৷ এ কনফারেন্স উপস্থিত সকলের আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, আমাদের চিকিৎসা প্রদানের সফলতা বাড়বে, দেশের অগণিত দন্তরোগী আরও ভালো চিকিৎসা পাবেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা: সাজেদুল আসিফ বলেন, এই কনফারেন্সের মাধ্যমে দেশের দন্তচিকিৎসারা নতুন নতুন টেকনিক ও কৌশল জানতে পারবে। যা চিকিৎসকদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে সভাপতি ডা: রকিবুল হোসেন রুমী কনফারেন্স সফল করার পেছনে সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও দেশ-বিদেশের সুনামধন্য দন্ত চিকিৎসাদের অংশগ্রহণ, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণের কথা উল্লেখ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access