ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে : সিমিন হোসেন

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ মে ২০২৪, ১০:৩০ সকাল

Link Copied!

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। তিনি বলেন, কৃষি উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা দিতে সরকার সব ধরনের প্রণোদনা দিচ্ছে। দেশের তরুণ প্রজন্মের এই সুযোগটি গ্রহণ করা উচিত। তারাই হতে পারে কৃষিখাতের পরিবর্তনের প্রতিনিধি।

গতকাল (৩ মে) শুক্রবার গাজীপুরের কাপাসিয়ায় বরুন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তামূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালা’র উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।

সিমিন হোসেন বলেন, ‘কৃষকেরা যেমন আমাদের অনুপ্রেরণার একটি বড় উৎস, ঠিক তেমনই আমাদের তরুণরাও। অনেক তরুণ উদ্যোক্তা আজকাল কৃষিখাতে আগ্রহী হচ্ছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন। তবে, তাদের সঠিক নির্দেশনা দরকার। ইউসিবির এই উদ্যোগ তরুণদের এ বিষয়ে আলোকিত করবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।’

গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২০০ কৃষি উদ্যোক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।

এ সময় ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন, ব্যবস্থাপনাগত দক্ষতা, ব্যাংকিং ও কৃষি উদ্যোগের আর্থিক দিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও ছিলেন- বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

দেশে এই প্রথম কোনো বাণিজ্যিক ব্যাংক কৃষিখাতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরাসরি কৃষকদের সহায়তা করছে।

এই উদ্যোগের আওতায় দেশব্যাপী বৃক্ষরোপণ, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন, এআই-নির্ভর ‘আরো মাছ (মোরফিশ)’ ডিভাইসের মতো কৃষি-সম্পর্কিত স্মার্ট ডিভাইস বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

পাশাপাশি, এই প্রকল্পের আওতায় চর ও লবণাক্ততাপ্রবণ এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নত করতে জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি বিকাশের মাধ্যমে ক্লাইমেট-স্মার্ট কৃষি বিপণন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গবেষণা পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯