ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মেঘের আস্তরণ, মিলবে না দীর্ঘ সময় রোদ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ । ৬২ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো দীর্ঘ সময় রোদের দেখা মিলবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বুধবার সকাল ৭টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ। এর আগে মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে।

বিভাগীয় পর্যায়ে চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বরিশালে সর্বোচ্চ ২৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহে সর্বোচ্চ ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

সারাদেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।