ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  • অন্যান্য

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩১, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ণ । ৪২ জন

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ফলে দিনের বেশিরভাগ সময় সরাসরি রোদের দেখা মিলবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

এর আগে সোমবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য (ট্রেস)।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।