ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

ডেপুটি গভর্নর হলেন খুরশীদ আলম ও হাবিবুর রহমান

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ ফেব্রুয়ারী ২০২৪, ৫:২২ বিকাল

Link Copied!

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন ড. হাবিবুর রহমান ও খুরশীদ আলম। আগামী ৩ বছরের জন্য তাদের এ পদে নিয়োগ দিয়ে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. হাবিবুর রহমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে কর্মরত আছেন। একই প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত খুরশীদ আলম।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাদেরকে ডেপুটি গভর্নর পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তি নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর আছেন। তাঁরা হলেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার। ড. হাবিবুর রহমান ও খুরশীদ আলমের নিয়োগের ফলে ডেপুটি গভর্নরের সংখ্যা দাঁড়াবে চার।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট