ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু ১৬০০ ছাড়ালো

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ নভেম্বর ২০২৩, ৭:১৬ বিকাল

Link Copied!

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন এবং নতুন রোগী ভর্তি হয়েছেন ৯২০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর (সোমবার) পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন এক হাজার ৬০৬ জন এবং হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৮৭ জন।

সোমবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২১৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭০১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৯৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই এক হাজার ১১ জন, আর বাকি ২ হাজার ৪৮২ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে রোগী ছাড়া পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৯৮৮ জন।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২