ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৬, ১১:১০ সকাল

Link Copied!

ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া ট্রাকে পরিবহনের সময় ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকের চালক ও হেলপারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়। পরে ট্রাকসহ সার সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয়।

আটক ট্রাকের চালক বাবু ও হেলপার সুমনের বাড়ি কুষ্টিয়া জেলার মাল্লাতেঘরিয়া এলাকায়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক জানান, ভাউলার হাট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে ৩৮০ বস্তা ডিএপি সার নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ট্রাকচালক সার পরিবহনের বৈধ চালান বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

তিনি বলেন, এ কারণে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ট্রাকচালক বাবু ও হেলপার সুমনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে ট্রাকে থাকা ৩৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযান চলাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, সদর থানা পুলিশের সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে পরিবহন, মজুত ও কালোবাজারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২

প্রযুক্তির বিপ্লব: বৃষ্টির ফোঁটা থেকেই মিলবে বিদ্যুৎ

জুলাইয়ের ২৫ দিনেই ২৩০ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

আগাম ভিসা ছাড়াই এশিয়ার যেসব দেশে যেতে পারেন বাংলাদেশিরা

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন রোগী ১১৬০

রাঙ্গাবালীতে ৩ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাউফলে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

দেশের ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

তামাক নিয়ন্ত্রণ আইন মেনে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান

মাটি থেকেই তৈরি হচ্ছে খাঁটি লবণ!

আধুনিক সুবিধায় দ্রুত চালু হবে খানজাহান আলী বিমানবন্দর

২০২৭ সালের মধ্যে রাজশাহীতে মিলবে পদ্মার বিশুদ্ধ পানি