ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

টানা ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৫, ১১:৩৭ সকাল

Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আজ রোববার থেকে খুলছে দেশের সব সরকারি অফিস-ব্যাংক-আদালত। সেইসঙ্গে রোজার আগের সূচিতেও (৯টা থেকে ৫টা) ফিরছে সব অফিস। এর ফলে আবার কর্মচঞ্চল হয়ে উঠবে সব অফিস।

ঈদের ছুটির পর বন্ধ থাকা টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও রোববার থেকে চালু হবে।

ঈদের আগে ২৭ মার্চ বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি দিয়ে শুরু হয় টানা নয় দিনের সরকারি ছুটি। এর মধ্যে ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপন হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ মার্চ সাধারণ ছুটি। ঈদের আগের দিন ৩০ মার্চ ও ঈদের পরের দিন ১ ও ২ এপ্রিলও ছুটি ছিল। ৩ এপ্রিল ছুটি হয় নির্বাহী আদেশে। সবমিলিয়ে এবার ঈদের ছুটি হয় পাঁচ দিন। আর দুই দফায় শুক্র ও শনিবার মিলিয়ে আরও চার দিন ছুটি যোগ হয়। সব মিলিয়ে মোট নয় দিন ছুটি কাটানোর সুযোগ পান সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১,৪৩০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনেও শতভাগ সফলতার আশা: ডিএনসিসি প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ১৩৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience