ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

টাঙ্গাইলে ৫ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ মার্চ ২০২৪, ২:১৭ বিকাল

Link Copied!

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনার পাঁচ ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গত (১৮ মার্চ ২০২৪) সোমবার রাত দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি গন্তব্যের ট্রেন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকা ত্রুটির কারণে এ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে পাঁচ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পাকশি রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে। এ কমিটি আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে। তিনি আরও বলেন, নতুন লাইনের জন্য এ ঘটনা কিনা বা কি কারণে লাইনচ্যুত হয়েছে সেটা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

Facebook Comments Box

আরও পড়ুন

Anti-Aging Specialist Mr. A Jeya Prakash Expresses Gratification with JK Lifestyle

জেকে লাইফস্টাইলে অ্যান্টি-এজিং স্পেশালিস্ট মি. এ জয়া প্রকাশ-এর সন্তুষ্টি

মানবাধিকার বিধ্বংসী তিন আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি

১৫টি দেশে প্রসারিত হলো জাতিসংঘের ‘ফার্ম’ কর্মসূচি

বৈশ্বিক স্বাস্থ্যসেবার বৈষম্যে ভূগোলের চেয়ে আয়ের প্রভাব বেশি: গবেষণা

সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান

নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে, মাছ ধরতে প্রস্তুত হাতিয়ার জেলেরা

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান