ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় শেখ হাসিনার দুটি অভিযোগে মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Ibrahim Khalil
১৭ নভেম্বর ২০২৫, ৩:০৯ বিকাল

Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করেছেন। রায়ে বলা হয়েছে, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত।

ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী, শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একইভাবে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রায়ের পাঠ কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায় ছয়টি অংশে বিভক্ত। ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার রায়ের শেষ অংশ পড়া শুরু করেছেন। এতে তিন আসামির সর্বোচ্চ শাস্তির পক্ষে–বিপক্ষে যুক্তিতর্কের বিবরণ উপস্থাপন করা হচ্ছে।

ট্রাইব্যুনালে বিবেচনা করা হয়েছে বিভিন্ন সাক্ষাৎকার, অডিও–ভিডিও উপাত্ত এবং কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালানোর ঘটনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিও এবং তথ্যপ্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। ঢাকার যাত্রাবাড়ী, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুরসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের হত্যা ও ঘটনার ভিডিও প্রমাণসহ তথ্য উপস্থাপন করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

এসবিএসি ব্যাংকের গ্রাহক ও কর্মীদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি

DMP will toughen traffic laws and speed limits guideline enforcement

ট্রাফিক আইন বাস্তবায়নে জোর, ডিএমপি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ

যমুনার পানি বাড়ছে, সিরাজগঞ্জে তীব্র নদীভাঙনে আতঙ্ক

ল্যাবে তৈরি কৃত্রিম অঙ্গের অভাবনীয় সাফল্য

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন আফ্রিকান বন্যপ্রাণী

আগামী ৪ দিন যেমন থাকতে পারে দেশের আবহাওয়া

কর্মসৃজন ও দক্ষতা উন্নয়নে পিকেএসএফের অর্থায়ন ৪৫ শতাংশ বৃদ্ধি

শ্রীলঙ্কায় ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি, নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

বিজয়নগরে সিমেন্টবোঝাই ট্রাক খাদে, শ্রমিক নিহত

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বনেতাদের প্রতি তারেক রহমানের আহ্বান

কবিরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২