ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জাটকা ধরা বন্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ এপ্রিল ২০২৬, ৬:১৫ বিকাল

Link Copied!

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিশ্বের উৎপাদিত জাটকার অধিকাংশই চাঁদপুরে উৎপাদিত হয়। ইলিশের উৎপাদন আরও বাড়াতে জেলে ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন তিন নদীর মোহনায় জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৮০ সালের পূর্বে দেশের মোট মাছ উৎপাদনের প্রায় ২০ শতাংশ ছিল ইলিশ, যা এখন উল্লেখযোগ্যভাবে বেড়ে পাঁচ লাখ মেট্রিক টনের বেশি হয়েছে। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার ২০০৩-০৪ সাল থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত দেশের অভয়াশ্রম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা নিধন রোধ, সচেতনতা বৃদ্ধি ও ইলিশের উৎপাদন বাড়াতে কার্যক্রম পরিচালনা করা হবে।

মন্ত্রী কারেন্ট জালের অবৈধ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু অসাধু ব্যক্তি অনুমোদিত নেট ফ্যাক্টরিগুলোর সুযোগ নিয়ে কারেন্ট জাল তৈরি করছে। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি নদী দূষণ রোধে সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে বলেন, নদীদূষণ প্রতিরোধ করা না গেলে মৎস্যসম্পদ হুমকির মুখে পড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা এবং স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার