ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামী এক বছরের মধ্যে জলাভূমির ম্যাপিং করা হবে – পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ ফেব্রুয়ারী ২০২৪, ৩:২৮ বিকাল

Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলাভূমি সংরক্ষণে আগামী এক বছরের মধ্যে দেশের জলাভূমিসমূহের ম্যাপিং করা হবে। এছাড়াও, জলজ সম্পদের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে ইনভেন্টরি করা হবে। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের লক্ষ্যে করণীয় নির্ধারণ পূর্বক সমন্বয় করে কাজ করতে হবে।

গত রবিবার(৪ জানুয়ারি) বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে বন অধিদপ্তরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, জলাভূমি আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ এবং জীবিকা নির্বাহের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার জলাভূমি রক্ষার জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সকলকে জলাভূমি রক্ষায় সহায়তা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. ফারহিনা আহমেদ, সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ড. আবদুল হামিদ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। সভাপতির বক্তব্য রাখেন মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর। আলোচকের বক্তব্য রাখেন মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন; ইনাম আল হক প্রতিষ্ঠাতা, বাংলাদেশ বার্ড ক্লাব। স্বাগত বক্তব্য রাখেন মোঃ জাহিদুল কবির, উপ প্রধান বন সংরক্ষক, বন ব্যবস্থাপনা উইং, বন অধিদপ্তর। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ড. এম. মোখলেছুর রহমান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এবং ইমরান আহমেদ, বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন অধিদপ্তর।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা