ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

জলবায়ু পরিবর্তন আমাদের জন্য অস্তিত্বের সংকট: পরিবেশমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ জানুয়ারী ২০২৪, ১২:৪৮ বিকাল

Link Copied!

জলবায়ু পরিবর্তন দেশের জন্য অস্তিত্বের সংকট বলে উল্লেখ করেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন আমাদের জন্য অস্তিত্বের সংকট। এই পরিবর্তনে পানির অনেক প্রভাব রয়েছে। হিমালয়ের বরফ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠে পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। পানিতে লবণাক্ততা বা যারা স্থানচ্যুত হচ্ছে এসব ক্ষেত্রে কিন্ত পানির অনেক প্রভাব।

বুধবার (২৪ জানুয়ারি) ঢাকায় দুদিনের আন্তর্জাতিক পানি সম্মেলনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সম্মেলনের আয়োজন করে একশনএইড বাংলাদেশ।

পরিবেশমন্ত্রী বলেন, অস্তিত্ব সংকটে আমাদের যে অবস্থান, তখন স্বাভাবিকভাবেই পানির বিষয়টাকে মাথায় রাখতে হবে। টেকসই উন্নয়নে পানির যে মুখ্য ভূমিকা আছে তা আমাদের কারও অস্বীকার করার সুযোগ নেই। আমরা যতই বিষয়গুলো নিয়ে ভাবি, দেখি যে এর সঙ্গে একটা কানেকশন আছে। আমরা যদি নদী শাসনের কথা বলি, জলবায়ু পরিবর্তনের কথা বলি সবকিছুর সঙ্গে পানি জড়িত।

বায়ুদূষণ প্রতিরোধে ১০০ দিনের পরিকল্পনা নিয়ে মন্ত্রী বলেন, বায়ুদূষণ রোধে ১০০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার।

তিনি বলেন, বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে। নানা পদক্ষেপের কথা বলা হলেও দক্ষতা কতটা আছে তাও দেখতে হবে।

মন্ত্রী আরও বলেন, দেশের বায়ুদূষণের মাত্রা সবচেয়ে বেশি ট্রান্সবাউন্ডারি থেকে হচ্ছে। ৩৫ শতাংশ বায়ুদূষণ হয় এখান থেকে। রিজিওনাল ডাইমেনসন এখন বায়ুদূষণ হচ্ছে। এটা বৈশ্বিক সমস্যা। এর সমাধান একার পক্ষে সম্ভব নয়। সবাইকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

ডুমুরিয়ায় বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার ও মাছের খাবার

বাসের রং দেখেই চেনা যাবে ঢাকার কোন রুটে চলছে

দুই দিনে ভরিতে সোনার দাম কমল ৭ হাজার টাকা, ভরি কত?

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ

আগামী সংসদ অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ আইন পাস হবে: বিদ্যুৎমন্ত্রী

ঢাকায় ৬ রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু, নামছে ৮১৬টি বাস

সুন্দরবনে মাছের মজুদ বাড়লেও হুমকিতে ৬ প্রজাতি

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

অতিরিক্ত উদ্বেগ কাটিয়ে সুস্থ জীবনযাপনের কার্যকরী উপায়

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির জন্য ব্যবসায়ীকে জরিমানা