ঢাকাবৃহস্পতিবার , ৬ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জীবন বীমা ও ব্যাংক

জনতা ব্যাংক পিএলসি কুড়িগ্রাম কর্পোরেট শাখা স্থানান্তর

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ মার্চ ২০২৪, ৫:১০ বিকাল

Link Copied!

জনতা ব্যাংক পিএলসি কুড়িগ্রাম কর্পোরেট শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। অত্যাধুনিক ব্যাংকিং সেবা প্রদান করার লক্ষ্যে কুড়িগ্রামের ব্যস্ততম এলাকা শাপলা চত্বরের উলিপুর রোডের বাবর টাওয়ারে জনতা ব্যাংক পিএলসি কুড়িগ্রাম কর্পোরেট শাখা চালু করা হয়েছে। আজ ৭ মার্চ, বৃহস্পতিবার সকালে জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় রংপুরের মহা ব্যবস্থাপক মো. আনিছুর রহমান আকন্দ নতুন ভবনে স্থানান্তরের উদ্বোধন করেন।

এসময় কুড়িগ্রামের এরিয়া প্রধান জোতিশ রায়, কুড়িগ্রাম কর্পোরেট শাখার এজিএম ইনচার্জ মো. সানোয়ারুল হক উপস্থিত ছিলেন। জনতা ব্যাংক ঠাকুরগাঁর এরিয়া প্রধান আরিফুল ইসলাম, রংপুরের সদ্য বিদায়ী উপ-মহাব্যবস্থাপক একেএম শামসুল আলম, সহকারী মহা- ব্যবস্থাপক মো. মফিদুল ইসলাম, গাইবান্ধার এরিয়া প্রধান মো. ছানাউল হক, রংপুর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. শামীম আহম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ব্যাংকের সম্মানিত গ্রাহক বৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে বিভাগীয় কার্যালয়ের কর্ণধার জনাব মো. আনিছুর রহমান আকন্দ বলেন, জনতা ব্যাংক পিএলসি নেটওর্য়াক বিস্তৃত করার মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। নতুন ভবনে এ শাখা উদ্বোধনের ফলে এলাকার ব্যবসায়ীবৃন্দ ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে ব্যান্ড বাদক দল রঙিন সাজ সজ্জিত হয়ে ঘোড়ার গাড়িতে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাখা স্থানান্তরের বিষয়টি শহর জুড়ে প্রচার করে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট

থেরাপিস্ট ও চিকিৎসকদের দক্ষতা বাড়াতে আন্তর্জাতিক প্রশিক্ষণ

আইডব্লিউজিআইএ’র প্রতিবেদন: ভূমি দখল-উচ্ছেদে বিপর্যস্ত আদিবাসীরা

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু