ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
২১ মে ২০২৫, ৪:১৫ বিকাল

Link Copied!

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে এর সংরক্ষণে এতিমখানা, লিল্লাহবোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ৩০ হাজার মেট্রিক টন লবণ দেবে সরকার।

কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে বুধবার (২১ মে) সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাণিজ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত বৈঠক হয়।

বাণিজ্য উপদেষ্টা বলেন, অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায়, তাই তাড়াহুড়া করে কম মূল্যে চামড়া বিক্রি করে দেয়। তাই সঠিকভাবে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার। সরকার এতিমের হক নিশ্চিত করতে চায়।

তিনি বলেন, এসব লবণ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দেওয়া হবে। যতদিন না চামড়া ন্যায্য মূল্যে বিক্রি করা সম্ভব হবে, ততদিন এগুলো সংরক্ষণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি গতবারের চেয়ে বেশি মূল্যে চামড়ার দাম নির্ধারণ করতে, তবে সেটা অবশ্যই যৌক্তিক হবে। এ বছর যেন কোনো সিন্ডিকেট কাজ করতে না পারে, সেজন্য আমরা মজুদের ওপর জোর দিচ্ছি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আজকে আমাদের কয়েকটি মৌলিক উদ্দেশ্য ছিল। এর মধ্যে একটি ছিল চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ, যা বাজার ব্যবস্থাপনার মাধ্যমে মূল্য নিশ্চিত করতে সহায়ক হবে। কোরবানির পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানির পূর্ববর্তী পশু ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে, সারাদেশের মাদরাসা ও এতিমখানাগুলোয় বিনামূল্যে ৩০ হাজার টন লবণ সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা একটি প্রামাণ্যচিত্র তৈরি করছি, যেখানে চামড়া ব্যবস্থাপনা ও সংরক্ষণের পদ্ধতি তুলে ধরা হবে। যতক্ষণ পর্যন্ত উপযুক্ত মূল্য না পাওয়া যায়, ততক্ষণ যেন তারা চামড়া সংরক্ষণ করতে পারেন, সেই বিষয়টিও এতে থাকবে। এর পাশাপাশি সারাদেশে ৫ লাখ লিফলেট বিতরণ করা হবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার চামড়ার মূল্য নির্ধারণ করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট