ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

চানাচুর গলায় আটকে ১১ মাস বয়সী শিশুর মৃত্যু

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ অগাস্ট ২০২৫, ১:১৪ বিকাল

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চানাচুর গলায় আটকে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার মাইজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম সুমাইয়া খাতুন। সে কোনাবাড়ি এলাকার সাইদুল রহমানের মেয়ে। বুধবার সকালে শিশুটি পার্শ্ববর্তী মাইজবাড়ি গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। পরে রাতে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, বুধবার সকালে সুমাইয়াকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান মা ছানোয়ারা বেগম। রাতে শিশুটিকে বিছানায় বসিয়ে ঘরের কাজ করছিলেন ছানোয়ারা। চানাচুর খেয়ে কেউ আগেই বিছানার ওপর কিছু অংশ ফেলে রেখেছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে বিছানায় পড়ে থাকা এসব চানাচুরের টুকরা মুখে দেয় সুমাইয়া। একপর্যায়ে তার গলায় চানাচুর আটকে যায়। বাড়ির লোকজন সেটি বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার শ্বাসনালিতে খাবার আটকে ছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, দুর্যোগ এলাকা ঘোষণা

Upay-foodpanda partnership to simplify transactions

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস