ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

চলছে প্রি-অর্ডার, ভিভো এক্স২০০ কিনলেই নিশ্চিত উপহার

প্রতিবেদক
Ibrahim Khalil
২ জানুয়ারী ২০২৫, ১২:০৪ বিকাল

Link Copied!

ভিভোর এক্স সিরিজের নতুন স্মার্টফোন এক্স২০০ এর প্রি-অর্ডার চলছে। এছাড়া ভিভো এক্স২০০ কিনলেই মিলছে নিশ্চিত উপহার। বছর শেষে আসা ভিভোর এই ফ্ল্যাগশিপ কিনতে থাকছে ইএমআই সুবিধাও।

ডিসেম্বর মাসের শেষ দিকেই দেশে এসেছে ভিভো এক্স২০০। এখন চলছে ভিভো এক্স২০০ এর প্রি-অর্ডার, যা চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত।

ভিভো এক্স২০০ স্মার্টফোন কিনলেই মিলবে ভিভো বাডস। যার দাম ৩,৯৯৯ টাকা। এর পাশাপাশি গ্রাহকরা বেছে নিতে পারবেন দুটি চমৎকার অফারের মধ্যে একটি। প্রথমটি হলো রিরো প্যাকেজ, যার মূল্য ১৫,০০০ টাকা। যেখানে রয়েছে রিরো ওয়াচ ডব্লিউ২, দ্রুত চার্জিং পাওয়ার ব্যাংক, একটি প্রিমিয়াম ওয়াচ স্ট্র্যাপ এবং একটি প্রফেশনাল হেয়ার ড্রায়ার। দ্বিতীয়টি হচ্ছে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা দিয়ে কেনা যাবে এই ফোন। যা ৩০টি ব্যাংকের মাধ্যমে ভিভো-এর অফলাইন স্টোর এবং অফিসিয়াল ই-স্টোর থেকে পাওয়া যাবে।

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর দাম পড়বে ১,৩৯,৯৯৯ টাকা।

ভিভো এক্স২০০-এর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এর ক্যামেরায় জাইস টেলিফটো প্রযুক্তি। এতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা, যা দিবে স্পষ্ট, নিখুঁত এবং ডিটেইলড ছবি। টেলিফটো ম্যাক্রো দিয়ে ২০ গুণ জুমে মিলবে ক্ষুদ্রতম ডিটেইল। অত্যাধুনিক ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ এই ডিভাইসটি মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিংয়ে এনে দেবে অসাধারণ পারফরম্যান্স। এছাড়া ভিভো এক্স২০০ স্মার্টফোনে আছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি এবং ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?