ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ সকাল

Link Copied!

দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন তাদের চট্টগ্রাম হালিশহর ফ্ল্যাগশিপ স্টোরে “গ্র্যান্ড ওপেনিং” অনুষ্ঠানের আয়োজন করেছে। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী এই গ্র্যান্ড ওপেনিং ইভেন্টটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষ এই আয়োজন ইতোমধ্যেই বন্দরনগরীর ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ইল্লিয়ীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুবিশাল এই ফ্ল্যাগশিপ আউটলেটে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডটির মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডস্‌ওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও অ্যাকসেসরিজ।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে এই তিন দিনজুড়ে স্টোরে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ সারপ্রাইজের আয়োজন করেছে ইল্লিয়ীন। এই আয়োজনে অংশ নেওয়া অতিথিরা ব্র্যান্ডটির মান ও আধুনিক ডিজাইনের প্রশংসা করেন। তাদের মতে, ইল্লিয়ীনের কালেকশন এবং স্টোরের পরিবেশ কেনাকাটায় এক নতুন লাক্সারি অভিজ্ঞতা দেয়।

অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশে ক্রেতারাও মুগ্ধ হন। তাদের মতে, হালিশহরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইল্লিয়ীনের মতো আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডের স্টোর থাকায় আধুনিক ফ্যাশন কেনাকাটা এখন আরও সহজ ও উপভোগ্য হবে।

ব্র্যান্ডের সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, “চট্টগ্রামের মানুষকে হালিশহরের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। মান বজায় রেখে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

গ্র্যান্ড ওপেনিং আয়োজনটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় সকল দর্শনার্থীদের জন্য স্টোরে আকর্ষণীয় সারপ্রাইজের ব্যবস্থা রাখা হয়েছে। উদযাপন শেষে স্টোরটি নিয়মিতভাবে সকল ক্রেতার জন্য খোলা থাকবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?