ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

চট্টগ্রামের শতাধিক গ্রামে আজ ঈদ

প্রতিবেদক
Ibrahim Khalil
১০ এপ্রিল ২০২৪, ৪:০১ বিকাল

Link Copied!

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

…

ঈদুল ফিতর উপলক্ষে সকাল ১০টায় মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সৈয়দ মাওলানা ড. মাকসুদুর রহমান শাহ জাঁহাগিরি। নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্বের মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

ঈদুল ফিতর উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের দায়িত্বশীল মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করে থাকি। এরই ধারাবাহিকতায় ৩০ রমজান পালন শেষে আজ (বুধবার) ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে ।’

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের কারণ হিসেবে তিনি বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে নিকটবর্তী সময়ের কম ব্যবধান, আমাদের পূর্বের দেশগুলোতে চন্দ্র দর্শন বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসেবে চাঁদের অবস্থান এবং মক্কা-মদিনায় তথা আরব বিশ্বে চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে জেনে একই দিন রোজা শুরু করি; একই দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি।’

মির্জাখীল দরবার শরিফের তথ্যমতে, চন্দনাইশ পৌরসভার বুলার তালুক, হরিনার পাড়া, ফকির পাড়া, সর্বল কাজী বাড়ি, চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারলা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, ধোপাছড়ি, দোহাজারী, জামিজুরি, পশ্চিম এলাহাবাদ, উত্তর কাঞ্চননগর, জুনিঘোনা, আব্বাসপাড়া, মাঝের পাড়া, দিঘির পাড়া, কুন্দুপাড়া, কেশুয়া, মোহাম্মদপুর, উত্তর হাশিমপুর, ছৈয়দাবাদ, খুনিয়ার পাড়া, শ্রীমাই, রূপকানিয়া, জলদী, গুনাগরি, কালিপুর, গন্ডামারার, মিরিঞ্জিরতলা, ছনুয়া, সাধনপুর, তৈলারদ্বীপ, বাথুয়া, বারখাইন, চরণদ্বীপ, খরনদ্বীপ, বড় হাতিয়া, চুনতি, পুটিবিলা, উত্তর সুখছড়ি, বাংলাবাজার, মইশামুড়া, খোয়াছপাড়া, বাজালিয়া, কাঞ্চনা, গাটিয়াডাঙ্গা, পুরানগড়, মনেয়াবাদসহ শতাধিক গ্রামের তাদের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

এ ছাড়া এ অঞ্চলে বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি; কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ