ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনা চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৬ বিকাল

Link Copied!

গুলশান সেন্ট্রাল পার্কের ব্যবস্থাপনার জন্য রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের মধ্যে সম্পাদিত চুক্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চের মাননীয় বিচারপতি ইকবাল কবির ও মাননীয় বিচারপতি এস এম সাইফুল ইসলাম এ রুল জারি করেন।

রিট আবেদনে বলা হয়, রাজউক ওই সমঝোতা চুক্তির মাধ্যমে গুলশান ইয়ুথ ক্লাবকে পার্ক ও মাঠ ব্যবহারের জন্য নাগরিকদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ দিয়েছে, যা মাঠ, পার্ক ও জলাধার সংরক্ষণ-সংক্রান্ত আইনের পরিপন্থী। আবেদনে আরও উল্লেখ করা হয়, গুলশান ইয়ুথ ক্লাব মাঠ, পার্ক ও জলাধার-সংক্রান্ত আইন এবং আপিল বিভাগের নির্দেশনা লঙ্ঘন করে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে।

শুনানি শেষে, রাজউক ও গুলশান ইয়ুথ ক্লাবের চুক্তির মাধ্যমে মাঠ ব্যবহারের জন্য অর্থ আদায় এবং বেআইনি স্থাপনা নির্মাণের কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, একই সঙ্গে মাস্টারপ্ল্যান লঙ্ঘন করে নির্মিত বেআইনি স্থাপনা চিহ্নিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না এই মর্মেও রুল জারি করা হয়েছে।

রিট আবেদনে গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে। পরিবেশবিদ ড. আদিল মুহাম্মদ খান, ফিরোজ আহমেদ, আমিরুল রাজিব ও সৈয়দা শাহীন মাহবুবের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম ব্যারিস্টার নিশাত মাহমুদ, এবং মুহাম্মদ আওলাদ হোসন রিটের শুনানি করেন। আদালত আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি