ঢাকাসোমবার , ৩ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

খুলনায় জাপান টোব্যাকোর ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ জুলাই ২০২৩, ৬:৪০ সকাল

Link Copied!

তামাকজাত দ্রব্যর ব্যবহার প্রবর্ধনের উদ্দেশ্যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার অপরাধে জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজ (জেটিআই) এর প্রতিনিধিকে এক লাখ টাকা টাকা জরিমানা এবং কয়েক লাখ টাকার সিগারেটের অবৈধ বিজ্ঞাপন জব্দ করে ধ্বংস করেছেন খুলনা জেলা প্রশাসন, খুলনা’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অপ্রতিম কুমার চক্রবর্তী ও মোমতাহিনা পৃথুলা।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ও সংশোধনী ২০১৩ বাস্তবায়নে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল মঙ্গলবার খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার তত্ত্বাবধানে নগরীর খুলনা থানার আওতাধীন নিরালা ১৭ নং রোড সংলগ্ন জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রিজ এর ডিপোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনা’র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অপ্রতিম কুমার চক্রবর্তী ও মোমতাহিনা পৃথুলা।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন খুলনা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ; বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার একটি চৌকস দল যার নেতৃত্ব দেন ওয়ালিফ হোসেন, স্টাফ অফিসার, খুলনাসহ হাবিলদার মোঃ সুরুজ আলীর নেতৃত্বে আনসার ও ভিডিপির একটি চৌকস দল এবং খুলনা সিটি কর্পোরশন।

এসময় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের গঠিত খুলনা জেলা টাস্কফোর্স কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাসুম বিল্লাহ, নির্বাহী পরিচালক সিয়াম এবং কাজী মোহাম্মদ হাসিবুল হক, প্রকল্প কর্মকর্তা, এইড ফাউন্ডেশন।

Facebook Comments Box

আরও পড়ুন

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চালু হচ্ছে ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা নতুন আন্তঃনগর ট্রেন

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে: স্বাস্থ্যমন্ত্রী

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু