ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে কৃষকদের সার ও বীজ প্রদান অব্যাহত আছে-পার্বত্য মন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৬ জুন ২০২৩, ১২:০৬ বিকাল

Link Copied!

কৃষকদের উচিত হবে সরকারের বিনামূল্যে দেয়া  সার ও উচ্চফলনশীল বীজের সঠিক ব্যবহার করে বাম্পার ফলন ফলিয়ে দেশের খাদ্যের স্বয়ংস্ম্পূর্ণতাকে অব্যাহত রাখা। এরমাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

কৃষকবান্ধব সরকার দেশে  কৃষিজাত ফসলের বাম্পার ফলন উৎপাদনে কৃষকদের সার ও বীজ প্রদান অব্যাহত রেখেছে।  আওয়ামী লীগ সরকারই কৃষকদের উন্নয়ন ও কল্যাণের চিন্তা করে। আওয়ামী লীগ সরকার বিনামূল্যে কৃষকদের সার ও উচ্চ ফলনশীল বীজ বিতরণ করে আসছে।

শুক্রবার বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,সার ও অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি কৃষকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে বান্দরবান সদরের ৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল বীজ,১০ কেজি ডিএপি সার,১০ কেজি এমওপি সার এবং নানা সময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার ক্ষতিগ্রস্থ ৪০ পার্বত্য পরিবারের প্রত্যেককে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল করে ঢেউ টিন ও গৃহনির্মাণ বাবদ প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার চেক বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এ প্রসঙ্গে আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উচ্চ ফলনে ভরে ওঠবে কৃষকদের ফসলের গোলা। উন্নয়নে মহাসড়কে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে স্মার্ট জাতিতে পরিণত করার ঘোষণা দিয়েছেন। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। এ লক্ষ্যে পার্বত্যবাসী সকলকে একযোগে উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান মন্ত্রী বীর বাহাদুর।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি,বান্দরবান জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন,বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেওয়াজ,বান্দরবান সদর উপজেলা পরিষদরে চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা,বান্দরবান সদর সহকারী কমিশনার (ভূমি) নার্গিস সুলতানা,বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু মারমা,বান্দরবান সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও উপকারভোগী চাষীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস