ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

কোষ্টকাঠিন্য দূর করতে পারে ভেষজ চা

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অগাস্ট ২০২৪, ১১:৪৪ সকাল

Link Copied!

রাতে ঘুমোনোর আগে হালকা গরম জলে ইসবগুল ভিজিয়ে খান। তাও সকালে পায়খানা পরিষ্কার হয় না। ঘরোয়া কোনো উপায় না পেয়ে অবশেষে ওষুধেই ভরসা খোঁজেন। সকালে অফিসে যাওয়ার আগে বাথরুমে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। বাইরের খাবারের প্রতি ঝোঁক, পানি কম খাওয়া, তেল-মশলাদার খাবারের প্রতি আসক্তি কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই কোষ্ঠকাঠিন্য হলে খাওয়াদাওয়ার উপর বাড়তি নজর দেওয়া প্রয়োজন। ওষুধ খেলে সাময়িক সুফল মেলে। কিন্তু একেবারে দূর হয় না।

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে কয়েকটি ভেষজ চা। জেনে নিন কোষ্ঠকাঠিন্য থাকলে সকাল বেলা কোন চা খেতে পারেন।

মৌরি চা

পরিপাকতন্ত্রের পেশিগুলি শিথিল রাখে মৌরির চা। শরীরে জমা ‘টক্সিন’ দূর করতেও সাহায্য করে এই মশলাটি।

নিয়মিত মৌরির চা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূরে থাকে।

আদা চা

শুধু সারা দিনের ক্লান্তি নয়, সকালে এক কাপ আদা চা খেলে পায়খানাও পরিষ্কার হয়। পাশাপাশি গ্যাস, অম্বলের সমস্যা থাকলে তাও নিয়ন্ত্রণে রাখে এই পানীয়। তবে সঙ্গে সঙ্গে প্রতিকার পাওয়া যাবে না। নিয়ম করে টানা তিন সপ্তাহ খেতে হবে।

পুদিনা চা

গ্যাস-অম্বলের ঝুঁকি কমায় পুদিনা পাতা। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বাঁচতে পুদিনা চায়ে ভরসা রাখতে পারেন। পুদিনা পাতা শরীর ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় পুদিনা হজমের গোলমাল কমায়। ফলে কোষ্ঠকাঠিন্য নিয়ে নাজেহাল হয়ে পড়লে পুদিনা চা অনেকটাই উপকারী।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?