ঢাকাশুক্রবার , ৭ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ খাদ্য

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের প্রতিবাদ

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২২ বিকাল

Link Copied!

গতবছর কোল্ড স্টোরেজে ৭০ কেজির আলুর বস্তা রাখার ভাড়া বাবদ ২৮০ টাকা খরচ করতে হয়েছে কৃষকদের। এ বছর তাদের একই পরিমাণ আলু রাখার জন্য খরচ দিতে হবে ৫৬০ টাকা। অর্থাৎ গতবছর প্রতি কেজিতে ভাড়া ছিলো কেজিপ্রতি ৪ টাকা। এবার তা বাড়িয়ে কেজিপ্রতি ভাড়া করা হয়েছে ৮টাকা বলে জানিয়েছেন কৃষকরা।

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ করেছেন রাজশাহী জেলার আলু চাষীরা। এসময় দাম কমিয়ে পূর্বের মূল্য রাখার জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে কৃষকরা।

কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রোববার সাড়ে ১২টার দিকে মোহনপুর উপজেলার সামনের মহাসড়কে আলু ফেলে তারা প্রতিবাদ করেন। এসময় অনেক কৃষককে আহাজারি করতেও দেখা গেছে।

এর আগে কৃষকরা বেলা ১১ টা থেকে মোহনপুর উপজেলা চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে শুরু করেন।

কৃষকরা জানান, এবছর আলু চাষ করতে গিয়ে কয়েকগুণ উৎপাদন খরচ পড়েছে। বীজ, সার, কীটনাশকসহ অন্যান্য উপাদানের দাম গতবছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এখন আবার কোল্ড স্টোরেজে আলু রাখার ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

কৃষকরা জানান, গতবছর কোল্ড স্টোরেজে ৭০ কেজির আলুর বস্তা রাখার ভাড়া বাবদ ২৮০ টাকা খরচ করতে হয়েছে কৃষকদের। এ বছর তাদের একই পরিমাণ আলু রাখার জন্য খরচ দিতে হবে ৫৬০ টাকা। অর্থাৎ গতবছর প্রতি কেজিতে ভাড়া ছিলো কেজিপ্রতি ৪ টাকা। এবার তা বাড়িয়ে কেজিপ্রতি ভাড়া করা হয়েছে ৮টাকা।

মোহনপুর মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলু চাষী ইউনুস আলী বলেন, ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ভাড়া কমিয়ে পূর্বের ভাড়া নির্ধারণ করা না হলে আমরা আবার আমাদের কর্মসূচি পালন করবো।

তিনি বলেন, আমি ১৮০ বিঘা জমিতে আলু চাষ করেছি। কেজিপ্রতি খরচ হয়েছে ২২ টাকা। এখন পাইকারি আলু কেজিপ্রতি ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এমনিতেই কৃষকদের লোকসান হচ্ছে। সেখানে কোল্ড স্টোরেজ মালিকদের আলু রাখার ভাড়া বৃদ্ধি অযৌক্তিক ও অনৈতিক। এটা কৃষকরা মেনে নিবে না।

তিনি বলেন, কোল্ড স্টোরেজ মালিকদের টার্গেট হচ্ছে কৃষকরা আলু না রাখতে পারার কারণে দাম কমে গেলে তখন তারা কম দামে আলু কিনে কোল্ড স্টোরেজে রাখবে এবং পরে কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করবে। এটা কখনো হতে দেওয়া হবে না।

রাজশাহী জেলার তানোর উপজেলার আলু চাষী মো. লিমন আহমেদ বলেন, রাজশাহীতে ৩৬টি কোল্ড স্টোরেজে আলু রাখা যায় ৯২ লাখ বস্তা। অর্থাৎ এক বস্তা আলু থেকে ২৮০ টাকা লাভ করলে তারা কৃষকদের কাছ থেকে এই মৌসুমে ২৫৭ কোটি টাকা হাতিয়ে নিবে। কোল্ড স্টোরেজ মালিকদের এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Launches REDMI 17: Bigger Battery & Stronger Protection

৭,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে বাজারে এলো শাওমির রেডমি ১৭

ডিএনসিসির উদ্যোগে তামাক বিক্রি ও প্রচারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান

ভারতে বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি

সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আভাস

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, এর এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী

অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারচালক নিহত

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাসস্থান বদলাচ্ছে প্রজাপতি

বৃষ্টি কমছে, ফসল নষ্ট হচ্ছে-জলবায়ু সংকটে চাপে ইউরোপের কৃষকেরা

তীব্র তাপপ্রবাহে ইতালির ২৭ শহরে সর্বোচ্চ সতর্কতা

চরম গরমে ভুগছে যুক্তরাজ্য, বাড়ছে সরকারি সেবার সংকট