ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ

কৃষিতে ৬ জনকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দিয়েছে ডিএই

প্রতিবেদক
Ibrahim Khalil
২৬ জুন ২০২৪, ১১:৫৭ সকাল

Link Copied!

কৃষিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ২০২৩-২৪ অর্থবছরে ৬ জনকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দিয়েছে ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। এসময় ময়মনসিংহ অঞ্চলের ১৬ জন কৃষককে ‘কৃষক পুরস্কার’ দেওয়ার পাশাপাশি ১৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং ১৬ জন উপজেলা কৃষি কর্মকর্তাকেও কৃষিতে অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে পুরস্কার দেওয়া হয়।

কৃষকদের আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক এক কর্মশালাও অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ময়মনসিংহের ডিএইর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মো. এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী।

মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ‘ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে গ্যাপ প্রোটোকল অনুসরণে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের প্রশিক্ষণ শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘কৃষিকে আধুনিক করার জন্য কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা। এছাড়া আধুনিক পদ্ধতিতে কৃষি পণ্য উৎপাদন ও রপ্তানি করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মাহবুবুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএইর সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম পাটোয়ারী, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রশাসন ও সাধারণ পরিচর্যা শাখার পরিচালক কৃষিবিদ ড. মো আব্দুল লতিফ। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।

Facebook Comments Box

আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৭

Unilever Bangladesh Organizes Environmental Journalism Workshop at the University of Chittagong

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সাংবাদিকতা কর্মশালা আয়োজন করল ইউনিলিভার বাংলাদেশ

CIKITSA International Partners with SBAC Bank to Expand Healthcare Access