ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষিখাতে সহযোগিতা বাড়াতে গভীর আগ্রহ জাপানের

প্রতিবেদক
Ibrahim Khalil
৪ জুলাই ২০২৪, ১০:৫৭ সকাল

Link Copied!

বাংলাদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপান। গতকাল বুধবার বিকালে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি (Iwama Kiminori) এ আগ্রহের কথা জানান।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে দুদেশের মধ্যে কৃষিখাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে জাপানের রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন। তিনি জানান, সরকারি-বেসরকারি সদস্যদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল শীঘ্রই বাংলাদেশে আসবে।

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ এসময় বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের প্রশিক্ষণ, বাংলাদেশে কৃষিযন্ত্র তৈরির কারখানা স্থাপন, পোস্ট হার্ভেস্ট ব্যবস্থাপনা, ফুড প্রসেস ও কুল চেইন, হিমাগার নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে জাপানের সহযোগিতা কামনা করেন।

এর আগে দুপুরে কৃষিন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক (Park Young-Sik) সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুদেশের কৃষিখাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: মাহমুদুর রহমান এবং যুগ্ম সচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক