ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কুয়াকাটার সাগরে এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ অগাস্ট ২০২৬, ৩:১৪ বিকাল

Link Copied!

দীর্ঘদিনের মন্দার পর পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৮০ মণ ইলিশ ধরা পড়ায় উচ্ছ্বসিত জেলেরা। পরে এসব মাছ আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে নিলামে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জন জেলেকে নিয়ে চার দিন আগে গভীর সাগরে মাছ ধরতে যায়। দুই দিন মাছ শিকারের পর পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।

পরে বুধবার (২৬ আগস্ট) বিকেলে ইলিশ নিয়ে ট্রলারটি আলীপুর মৎস্য বন্দরে ফিরে আসে। সেখানে সিফাত ফিসে মাছগুলো নিলামে তোলা হলে ২০ লাখ টাকায় বিক্রি হয়।

ট্রলারটির মাঝি বাদশা বলেন, ‘চার দিন আগে ১৮ জন জেলে নিয়ে সাগরে গিয়েছিলাম। দুই দিন মাছ ধরার পর বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। পরে আজ মাছগুলো আলীপুরে এনে ২০ লাখ টাকায় বিক্রি করেছি।’

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে ইলিশের পরিমাণ আরও বাড়তে পারে। এতে জেলে, আড়তদারসহ মৎস্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।

আলীপুর-মহিপুর মৎস্য বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের বেচাকেনা হয়। দীর্ঘদিন পর একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি