ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ২২ কেজির কোরাল মাছ

প্রতিবেদক
Ibrahim Khalil
১ এপ্রিল ২০২৬, ২:০৪ বিকাল

Link Copied!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির একটি কোরাল মাছ। মাছটির ওজন ২২ কেজি ৭০০ গ্রাম।

জেলে ফারুক মাঝি (৫৫) বুধবার (১ এপ্রিল) সকালে মাছটি কুয়াকাটা মাছ বাজারে নিয়ে আসেন। এ সময় বিশাল মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।

পরে মাছটি নিলামের মাধ্যমে পাইকারি ব্যবসায়ী মোস্তাফিজ ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৬৪৫ টাকায় কিনে নেন।

জানা গেছে, এর আগে গভীর রাতে সুন্দরবন সংলগ্ন সমুদ্রের ৭ নম্বর এলাকায় ফারুক মাঝির জালে মাছটি ধরা পড়ে। চলতি বছর উপকূলীয় এলাকায় জেলেদের জালে ধরা পড়া কোরাল মাছগুলোর মধ্যে এটি সবচেয়ে বেশি ওজনের বলে জানিয়েছেন মৎস্য সংশ্লিষ্টরা।

এ বিষয়ে অপু সাহা, কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলেরা যদি গভীর সমুদ্রে জাল ফেলতে পারে, তাহলে আরও বড় ও বেশি পরিমাণে মাছ ধরা সম্ভব।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার