ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

কুমিল্লায় কোরবানির পশু বহনকারী ট্রাক উল্টে নিহত ২

প্রতিবেদক
admin
১২ জুন ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ

Link Copied!

ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে লাকসামের দিকে যাচ্ছিল একটি ট্রাক। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল তারা। ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে ট্রাকে থাকা গরুগুলো। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাসেল নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গরু ব্যবসায়ী। অন্যজনের পরিচয় শনাক্ত করা যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বলেন, ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে লাকসামের দিকে যাচ্ছিল একটি ট্রাক। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল তারা। ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে ট্রাকে থাকা গরুগুলো। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় তিনটি গরু মারা গেছে। আরও ১৪টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

আরও পড়ুন

রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

With 16 New Brands, Robi Elite Offers Up To 52% Discount

অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

Universal Birth-Death Registration Accelerates SDGs

শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক

ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপ চালু হচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকৃতি ও জীব-বৈচিত্র্য বেঁচে থাকলে আমরাও বাঁচব- জীব-বৈচিত্র্য দিবসে বক্তারা

Apex Footwear introduces ‘Buy Online, Pick-up in Store’ (BOPIS) service ahead of Eid ul-Azha

ঈদে ক্রেতাদের সুবিধায় ‘এক্সপ্রেস ডেলিভারি’ ও ‘পিকআপ’ সেবা চালু করল এপেক্স

Recommendation to ban unfit Motor vehicles for safe Eid travel

নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ

bdtickets Launches Round-Trip Bus Ticketing for Eid Travelers